সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

‘জাস্টিস এবং ডেমোক্রেসি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭১ মোট ভিউ

সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপনের লক্ষে ‘জাস্টিস এবং ডেমোক্রেসি’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

 শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাইম আহমাদকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব করে নতুন এ দলের আত্মপ্রকাশ হয়।

দলের আহ্বায়ক নাঈম আহমাদ জানান, ৭২ এর সংবিধান বাতিল করে ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এ দল।

এছাড়া বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যেন প্রহসন না হয় সেটিও নিশ্চিত করার আশা ব্যক্ত করেন দলের আহ্বায়ক নাঈম আহমাদ।

এ সময় মাসব্যাপী দলের কর্মসূচিও ঘোষণা করা হয়।

শেয়ার করুন

One thought on "‘জাস্টিস এবং ডেমোক্রেসি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital